Logo

মানবতাবিরোধী মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ১২:৩৪
মানবতাবিরোধী মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সেনাবাহিনীর নবম ডিভিশনের সাবেক জিওসি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আসামি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন। বিষয়টি নিয়ে একই দিন শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, গুম সংক্রান্ত অভিযোগে শেখ মামুন খালেদের বিরুদ্ধে এবং জুলাইয়ের গণহত্যার ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এই আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, মিরপুর থানায় দায়ের করা দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অন্যদিকে, পৃথক একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD