Logo

৫-৭ বছরের কারাদণ্ড হতে পারে ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৮:৪০
৫-৭ বছরের কারাদণ্ড হতে পারে ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমার
ছবি: সংগৃহীত

আইনগতভাবে অপরাধ প্রমাণিত হলে ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানার ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে তামিমা সুলতানা তাম্মি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের মাধ্যমে। অভিযোগ রয়েছে, আগের স্বামীর সঙ্গে আইনগত বিচ্ছেদ সম্পন্ন না করেই তামিমা নাসিরকে বিয়ে করেন। এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আদালতে মামলা করেন।

মামলায় অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী অভিযুক্ত দুজনেরই ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD