Logo

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৪:৩৭
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে
হাছান মাহমুদ | ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্ত শেষে প্রস্তুত করা এই প্রতিবেদনে গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে তদন্তে অভিযুক্তদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা সাবেক মন্ত্রীসহ মোট ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছেন।

তিনি বলেন, প্রতিবেদনটি এখন যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

প্রসিকিউশন সূত্রে আরও জানা যায়, প্রতিবেদনের তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার মাধ্যমে অভিযোগের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হবে। এরপর ট্রাইব্যুনালে মামলা হিসেবে দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD