Logo

সারা দেশের অধস্তন আদালতে নতুন সময়সূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৮
সারা দেশের অধস্তন আদালতে নতুন সময়সূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের কার্যক্রম পরিচালনায় নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। নতুন এই সময়সূচির মাধ্যমে আদালত পরিচালনায় শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের বিচারিক কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। একই সঙ্গে আদালত-সংলগ্ন প্রশাসনিক অফিসগুলো কার্যক্রম পরিচালনা করবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

সময়সূচির মধ্যে প্রতিদিন দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।

এদিকে, সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD