Logo

হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:৪৬
হাইকোর্টের কার্যক্রম চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট প্রশাসন হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য নতুন কার্যক্রম সূচি নির্ধারণ করেছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি জারি করেছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির নতুন সূচি অনুযায়ী, হাইকোর্টের আদালত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০:৩০ থেকে বিকেল ৩:৪৫ পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১:১৫ থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

অন্যদিকে,আর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

বিজ্ঞাপন

সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবার থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD