Logo

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১৪:৫০
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ প্রবাসী ‘জুলাই যোদ্ধা’র প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি কেন কার্যকর করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক বিদেশে আইনি জটিলতা ও নির্যাতনের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০৮ জনের এই তালিকায় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকও রয়েছেন। সরকার ইতোমধ্যে এদের সবাইকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

রিটে উল্লেখ করা হয়, আন্দোলনে ভূমিকার কারণে বিদেশে শাস্তি ভোগ বা নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা এসব ব্যক্তির আর্থিক ও সামাজিক পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। ক্ষতিপূরণ প্রদান সেই পুনর্বাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

বিজ্ঞাপন

আদালতের এ রুলের পর এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জবাবের ওপর পরবর্তী আইনি পদক্ষেপ নির্ভর করবে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD