এবার রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের জামিন আবেদন খারিজ করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে আব্দুল জলিল মন্ডল রাজসাক্ষী হয়ে মামলার বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহী। তবে বিষয়টি বিবেচনার পর ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নাকচ করে দেন।
বিজ্ঞাপন
এদিকে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৭ জুন নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।








