Logo

বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৩:১৭
বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক এই ভিসিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বাধীন বেঞ্চে উপস্থাপন করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান প্রসিকিউশন।

বিজ্ঞাপন

গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল-২। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। দীর্ঘ সময় পলাতক থাকার পর শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD