Logo

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দাপুটে জয় বিএনপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মে, ২০২৬, ১০:৫৭
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দাপুটে জয় বিএনপির
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। ১৪টি পদের মধ্যে ১৩টিতেই বিজয়ী হয়েছেন দলটির সমর্থিত প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেল।

বিজ্ঞাপন

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। আর সম্পাদক পদে জয় পেয়েছেন মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুই দিনব্যাপী এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮ জন আইনজীবী ভোট দেন।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী।

বিজ্ঞাপন

সাতটি সদস্য পদের মধ্যে একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD