মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি আমির হামজা

কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা মানহানির একটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জের চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন এবং স্থায়ী জামিনের আবেদন করেন। পরে বিচারক সুমন কর্মকার তার আবেদন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে হাজির হন। পরে সংশ্লিষ্ট দুটি মামলায় জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে।
বিজ্ঞাপন
মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে প্রকাশ্য জনসভায় মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর কর্নেল মামলা করেন। ওই দিনই আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।
পরবর্তীতে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।








