Logo

এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৬, ১৫:৪৮
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি
ছবি: সংগৃহীত

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান আদালতে তৌহিদ আফ্রিদিকে হাজির করে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

বিজ্ঞাপন

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। পরে ধাপে ধাপে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করা হয়। শুরুতে কিছু টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করা হলেও পরবর্তীতে বড় অঙ্কের অর্থ নেওয়া হয়। একপর্যায়ে মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হত্যাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডেও নেওয়া হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD