Logo

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১১:৫২
পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত
ছবি: সংগৃহীত

সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেন, আমাকে এ পদে কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আশিক রুবাইয়াৎ বলেন, এখন পুরোপুরি প্র্যাক্টিসে মনোনিবেশ করতে চাই। ১১ জুন থেকে বিদেশে ছিলাম। সোমবার দেশে এসে পদত্যাগের চিঠি দিয়েছি।

আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আশিক রুবাইয়াত।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD