Logo

২৮ তারকা ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ২০:৪৬
২৮ তারকা ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ) নামে একটি সামাজিক ও নাগরিক সংগঠন।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্র জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। এ সময় কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহ্যমান শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় সংগঠক মহাসিন এবং জুলাই আন্দোলনে আহত আবু বকর ছিদ্দিক (তুহিন ফরাজী) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—অভিনেতা আসাদুজ্জামান নূর, আজিজুল হাকিম, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম; অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সুজাতা আজিম, মারিয়া কিসপট্টা ও শান্তা ফারজানা; পাশাপাশি হিরো আলম, চন্দন রেজা, সাংবাদিক আনিস আলমগীর, মোমিন মেহেদী এবং সোমা ইসলামের নামও রয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি কিংবা সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্তদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, অভিযোগে অন্তর্ভুক্ত কয়েকজন ব্যক্তি এখনো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD