জুলাই হত্যাকাণ্ড : সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে দেশের বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন নির্ধারিত থাকায় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাইব্যুনালে হাজির করা ১০ জন হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, হামলা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পর্যায়ক্রমে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
এই মামলায় শুরুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া এগিয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এরই মধ্যে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে করা মামলাতেও আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলার কার্যক্রম চলছে। এসব মামলায় তদন্ত শেষে অভিযোগের ধরন ও আসামিদের ভূমিকা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।








