১৪ বছরেও মেলেনি সাগর-রুনি হত্যার রহস্য, ট্রাইব্যুনালে অভিযোগ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন রুনির ভাই নওশের রোমান।
লিখিত অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন রুনি।
হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও একাধিক তদন্ত সংস্থা এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে বলা হয়, ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব তদন্তে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। সংস্থাটি তদন্ত চালালেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সুরাহা হয়নি।
এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের শনাক্ত এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অভিযোগটি রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়েছে।








