Logo

বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার তিনজন কারাগারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৮
বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার তিনজন কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় তাদের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিলকে (৪৬) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে রিমান্ড আবেদনের শুনানির জন্য ২৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় রাবিয়া, আকাশ ও জলিলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২ ক্যারেটের ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩৬ ভরি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপের উৎস এবং এর সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD