Logo

স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৮
স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
ফাইল ছবি

মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য পর্যালোচনায় মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীর বিরুদ্ধে হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, প্লট বরাদ্দের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং নেওয়া অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই বনানী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে সংস্থাটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ রাখা প্রয়োজন উল্লেখ করে আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন করে দুদক।

আবেদনটি শুনানি শেষে আদালত মো. মিজানুর রহমান ও তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD