Logo

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩২
স্কুলছাত্রী ধর্ষণের দায়ে ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি প্রতিনিধি।

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবা (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের ওই মেয়ে বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিলেন। সেসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল বাড়িতে এসে জোরপূর্বক মুখে ওড়না চাপা দিয়ে শিশুটিকে ধর্ষণ করে । এরপরও ভয়ভীতি দেখে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেন হামিদুল। এর প্রায় ৫ মাস পর একসময় মেয়েটি অসুস্থ হয়ে গর্ভবতী হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগির বাবা বাদী হয়ে ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। এরপর একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম। এ মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত স্বাক্ষী প্রমাণ শেষে আজ এ রায় দেন।

বিজ্ঞাপন

রায়ের তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD