Logo

গাজী নজরুল জামিন পেলে কোনো আপত্তি নেই, আদালতকে মরিয়মের বাবা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৯
গাজী নজরুল জামিন পেলে কোনো আপত্তি নেই, আদালতকে মরিয়মের বাবা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপসের কথা জানিয়েছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। কারাগারে থাকা নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।

এর আগে ২৮ সেপ্টেম্বর দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও গ্রেপ্তার হয়ে রিমান্ড শেষে কারাগারে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মরিয়মের আত্মহত্যার ঘটনায় করা মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তাধীন। মামলায় গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ও নজরুলের গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছিলেন, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। আর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে মাঝে মাঝে শয়নকক্ষের পাশের বারান্দায় রাত কাটাতে হতো বলে তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে আদালতকে জানানো হয়।

তবে এসব তথ্য তদন্তাধীন মামলার অংশ। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD