Logo

ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৬
ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। আকস্মিক এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণের পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা সন্দেহভাজন একজনকে আটক করেন। পরে তাকে মারধরের চেষ্টা করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। কী উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন বলে জানা গেলেও তাঁর পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

বিস্ফোরণের পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে আটক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD