Logo

পাথরঘাটায় মানবাধিকার কমিশনের কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
পাথরঘাটায় মানবাধিকার কমিশনের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনার পাথরঘাটা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার জেলা কার্যলয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নি...

বিজ্ঞাপন

বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনার পাথরঘাটা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত সোমবার জেলা কার্যলয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, সহ-সভাপতি গৌতম সাহা, সহ-সভাপতি তরিকুল ইসলাম রেজা, সহ-সভাপতি, রফিকুল ইসলাম কাকন, সহ-সভাপতি জামাল হোসেন।

সাধারণ সম্পাদক মো. সোহেল মাহামুদ,যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসেন।

বিজ্ঞাপন

এছাড়াও মো. এনামুল হক কে  ১ নং সদস্য করে  ৩১ বিশিষ্ট কমিটি ঘোষনা দেয় জেলা কমিটি।

সভাপতি ফাতিমা পারভিন বলেন, অবহেলিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাবো। বিশেষ করে পিছিয়ে পড়া ও নির্যাতিত নারীদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাব।

সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যে দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে আমি সর্বদা সঠিক পথে থেকে দায়িত্বটা পালন করার চেষ্টা করবো। আমি সব সময় দুর্নীতির প্রতিরোধ করে আসি। ভবিষ্যতেও করবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

জেবি/আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD