Logo

রাজশাহী-৫ আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৩ নভেম্বর, ২০২২, ১৩:৪৩
রাজশাহী-৫ আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা আটক
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুইবারের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুইবারের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ডিবি পুলিশ পরিচায়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তারা বলেছেন, তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া নিজ বাড়ি থেকে নগরীর বোয়ালিয়া থানার পুলিশের সহযোগিতায় রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে।

তিনি বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আব্দুল মজিদ নামে এক পথচারি নিহত হন। ওই ঘটনায় পুঠিয়া থানায় দায়ের করা হত্য মামলায় গ্রেপ্তারী পরোয়ানার আসামী ছিলেন নাদিম মোস্তফা। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে বিএনপির প্রস্তুতি চলছে। তবে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচীতে রাজশাহীর রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। থানায় থানায় হাত বোমার বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় বিএনপির শতশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ সব মামলার আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD