Logo

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ৫৭৬ গ্রাম স্বর্ণসহ আটক ১

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১২ অক্টোবর, ২০২৬, ১৫:৩৪
জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ৫৭৬ গ্রাম স্বর্ণসহ আটক ১
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৭৬ গ্রাম।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ৫৮ বিজিবি । আটক সেলিম উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৮ বিজিবির অধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গয়েশপুর যাত্রীছাউনির সামনে সন্দেহভাজন স্বর্ণ চোরাকারবারি হিসেবে সেলিমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় তাঁর ব্যবহৃত ব্যাটারিচালিত অটোভ্যানটি।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে সিজার মূল্য নির্ধারণ করা হবে। আটক সেলিমকে জীবননগর থানায় সোপর্দ করা এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD