Logo

বগুড়া শেরপুরে নারী মাদক বিক্রেতা হালিমা গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১৬:৫২
বগুড়া শেরপুরে নারী মাদক বিক্রেতা হালিমা গ্রেফতার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক বিক্রেতা হালিমা খাতুন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক বিক্রেতা হালিমা খাতুন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকালে  ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা হালিমাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শেরপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মো. ছাম্মাক হোসেন বলেন, পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী হালিমা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। 

বিজ্ঞাপন

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে পৌর শহরের উত্তর সাহা পাড়ায় হালিমার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ইতিপূর্বে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা বিচারাধিন রয়েছে। 

বিজ্ঞাপন

এই নিয়ে তাকে সপ্তমবারের মত গ্রেফতার করা হলো। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মাদক সম্রাজ্ঞী হালিমার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শেরপুরকে মাদকমুক্ত করতে শেরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD