Logo

পুরুষাঙ্গ কেটে আ.লীগ নেতাকে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৬
পুরুষাঙ্গ কেটে আ.লীগ নেতাকে হত্যা
ছবি: সংগৃহীত

কিছুক্ষণ পর ফিরে এসে আবারও আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন এ সময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদের বিশেষ অঙ্গ কেটে দেন

বিজ্ঞাপন

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণের চেষ্টা করায় পুরুষাঙ্গ কেটে আওয়ামী লীগের এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে গৃহবধূর বিরুদ্ধে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

মৃত এরশাদুল ইসলাম (৩৫) উপজেলার কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

বিজ্ঞাপন

মৃতের ভাই শাহীন মিয়া জানান, আমার ছোট ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে তার ওপর হামলা করা হয়েছিল।

অভিযুক্ত গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, আওয়ামী লীগ নেতা এরশাদুল ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে যান। কিছু দিন আগে জামিনে বের হয়ে আবারও আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্রীর হাত চেপে ধরেন। এ সময় আমার স্ত্রী চিৎকার করলে দৌড়ে পালিয়ে যান এরশাদ। কিছুক্ষণ পর ফিরে এসে আবারও আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদের বিশেষ অঙ্গ কেটে দেন।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার ওসি মনজুরুল আলম জানান, আওয়ামী লীগ নেতাকে হত্যাকাণ্ডে জড়িত মহিলা আটক করে থানায় রাখা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD