Logo

সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২ মার্চ, ২০২৬, ১৪:১৩
সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আগুন লাগার সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ভবনের ভিতরে আটকা পড়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেদনের সময় পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD