Logo

জয়পুরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৫
জয়পুরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ৫  জনের
ছবি: সংগৃহীত

বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জনের মৃত্যু হয়

বিজ্ঞাপন

জয়পুরহাটের ক্ষেতলালে বটতলী রোড়ে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় পৌর এলাকার মালিপাড়া মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও জয়পুরহাট গামী একটি ট্রাক ক্ষেতলাল পৌর এলাকার মালিপাড়া মোড়ে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা ড্রাইভার ও ৫ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ড্রাইভার সহ ২ জন নিহত হয়। 

বিজ্ঞাপন

সিএনজিতে থাকা বাঁকি ৪ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ২ জন কে জয়পুরহাট সদর হাসপাতালে ও ২ জন কে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে ওই ৪ জনার মধ্যে আরো ৩ জনসহ মোট পাঁচজন নিহত হয়।

নিহত ব্যক্তিরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারের রবিয়ার ছেলে সিএনজি ড্রাইভার আমজাদ হোসেন (৫০), রইচ উদ্দীন  বুলবুলের স্ত্রী শাহানাজ (৪২), শাখারুন্জ  চৌধুরী পাড়া গ্রামের রফিকুলের ছেলে নাফিস (২১), নসিরপুর পূর্ব পাড়া গ্রামের ইমাম ধামুরহাটের সিরাজুল ইসলাম (৬০), জয়পুরহাট বুলুপাড়া গ্রামের ফেরদৌস এর স্ত্রী ক্ষেতলাল বিআরডিবির ফিল্ড অফিসার শাহিনুর (৩৮)।

বিজ্ঞাপন

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষেতলাল থানাধীন মালিপাড়া এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। 

বিজ্ঞাপন

এতে সিএনজিতে থাকা ৬ জনের মধ্যে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। বাঁকি চারজনকে হাসপাতালে ভর্তি করালে আরো তিন জনসহ মোট ৫ জন নিহত হয়। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ যাত্রীর মধ্যে ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন গুরুতর আহত হলেও জীবিত অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD