Logo

পটুয়াখালীতে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:২৪
পটুয়াখালীতে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বাউফলে সাংবাদিক এম জাফরান হারুনের মোটরসাইকেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

বিজ্ঞাপন

পটুয়াখালী বাউফলে সাংবাদিক এম জাফরান হারুনের মোটরসাইকেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

 

রবিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম-উওর পাশে  এ ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন

জানা যায়, রবিবার রাতে বাড়ির সামনে মোটরসাইকেল রেখে বাড়িতে যান সাংবাদিক হারুন। পরে রাতে পোড়া গন্ধ পেয়ে জানালার কাছে এসে দেখেন তার মোটরসাইকেলে আগুন জলছে। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানো হয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে সাংবাদিক এম জাফরান হারুন বলেন, আমি আশঙ্কা করছি দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির কারণে এই শত্রুতা করা হয়েছে।

বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, এটা একটি নেক্কার জনক ঘটনা। 

বিজ্ঞাপন

সংসদ সদস্য আলহাজ্ব আ.স.ম ফিরোজ বলেন, সাংবাদিকের গাড়ি পোড়ানো বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD