Logo

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাংকার গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৩, ১১:৩৭
শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাংকার গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আবারও তাকে ধর্ষণ করেন পরে বিয়ে করার কথা বললে ওই ব্যাংক কর্মকর্তা তালবাহনা শুরু করেন এবং তাকে হত্যার হুমকি দেন

বিজ্ঞাপন

জয়পুরহাটে বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগের মামলায় এরশাদ আলী (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ মে) রাতে জয়পুরহাট শহরের জানিয়ার বাগান মহল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

ওই ব্যাংক কর্মকর্তা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত ছিলেন। 

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়েছে, ফেসবুকে তিন বছর আগে তাদের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে ওই ব্যাংক কর্মকর্তা তার স্ত্রী থাকার বিষয়টি গোপন করেন। প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা দুজন বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন। প্রায় আট মাস আগে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন এরশাদ আলী। গত ১৪ মার্চ রাতে ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আবারও তাকে ধর্ষণ করেন। পরে বিয়ে করার কথা বললে ওই ব্যাংক কর্মকর্তা তালবাহনা শুরু করেন এবং তাকে হত্যার হুমকি দেন।

জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংক কর্মকর্তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD