Logo

ইউক্রেনকে আরো অস্ত্র দেবে ফ্রান্স

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৩, ০২:৩২
ইউক্রেনকে আরো অস্ত্র দেবে ফ্রান্স
ছবি: সংগৃহীত

রবিবার (১৪ মে) রাতে প্যারিসের এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেয়া হয়।

বিজ্ঞাপন

রুশ সেনাবাহিনী মোকাবিলায় ইউক্রেনকে আরও বেশকিছু হালকা ট্যাংক ও সাঁজোয়া দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। 

রবিবার (১৪ মে) রাতে প্যারিসের এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময়ে উভয়ে সামরিক সহায়তা জোরদার করা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দু’নেতা জানান, আগামী কয়েক সপ্তাহে ফ্রান্স কয়েক ব্যাটালিয়ন সৈন্যকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম দেবে। এছাড়া আরো কয়েকডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যানও দেবে।

বিজ্ঞাপন

উভয়ে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাশিয়ার না থাকে।

প্রথমেজেলেনস্কি ইতালিতে সেদেশের নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করেন পরে জার্মানি যান। 

বিজ্ঞাপন

ইউক্রেনে রুশ হামলার পর এবারই প্রথম তিনি জার্মানি সফর করেন। সেখানে তাকে শার্লেমেন পুরস্কার দেয়া হয়।

বিজ্ঞাপন

জার্মানি সফর শেষে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান ঘাঁটি ভিলাকুব্লেতে পৌঁছানোর পর জেলেনস্কি টুইটারে লিখেছেন, ‘ইউরোপের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে, রাশিয়ার ওপর চাপ বাড়ছে।’ সূত্র : আল-জাজিরা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD