ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত
ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ড্রোনটি সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় ভূপাতিত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, একই প্রদেশে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে নিহত প্রবাসী শ্রমিকদের কোন দেশের নাগরিক তারা, তা এখনও জানা যায়নি।
সূত্র: আল-জাজিরা
জেবি/জেএইচআর








