Logo

পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে: ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৩, ০৩:০৬
পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে সাইকেল চালানো ও হাঁটা- দুটোতেই পরিবেশের কোনো ক্ষতি হয় না

বিজ্ঞাপন

ঢাকায় ধারণক্ষমতার চেয়ে প্রায় ৬ গুণ বেশি যানবাহন চলাচলের কারণে পরিবেশ দূষণ তীব্র হচ্ছে। ধুলা ও হর্নের শব্দের কারণে সুস্থ মানুষও রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (১৯ মে) ব্র্যাকের উদ্যোগে পরিবেশবান্ধব সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুটোই দরকার। পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। সাইকেল চালানো ও হাঁটা- দুটোতেই পরিবেশের কোনো ক্ষতি হয় না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চলাচল ও শারীরিক ব্যয়ামের জন্য সাইকেল উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। সাইকেলের উপযোগী নগরী গড়ে তুলতে হবে।

র‍্যালিটি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে পুনরায় অ্যামফি থিয়েটারের পাশে গিয়ে শেষ হয়। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং ডিএমপি ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD