Logo

বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০৪:৩১
বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব: কাদের
ছবি: সংগৃহীত

গাজীপুরের সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে।

শুক্রবার (২৬ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, গাজীপুরের সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, দেশের একটি মহল দিন রাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়। তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। শেখ হাসিনা বলেছেন সহ্য করতে। আমাদের সহ্য করে তাদের সমুচিত জবাব দিতে হবে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD