Logo

১৭ জুলাই আট পৌরসভায় ভোট

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৩, ২৪:৫৬
১৭ জুলাই আট পৌরসভায় ভোট
ছবি: সংগৃহীত

মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন আর ভোটগ্রহণ ১৭ জুলাই

বিজ্ঞাপন

দেশের ৮ টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (৩০ মে) ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জুলাই এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে।

এসব পৌরসভায় নির্বাচন করতে আগ্রহীরা রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে পারবেন ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর ভোটগ্রহণ ১৭ জুলাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী উল্লেখিত তারিখ সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD