Logo

শাহরুখের বিরুদ্ধে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ২২:১৫
শাহরুখের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়।

বিজ্ঞাপন

নিজের ছেলে আরিয়ান খানকে বাঁচাতে গিয়ে ঘুষ দেওয়ার অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বম্বে উচ্চ আদালতে জনস্বার্থে এই মামলা হয়েছে। আগামী ২০ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ জুন) ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, “মহারাষ্ট্রের নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুারো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনের জন্য নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।”

বিজ্ঞাপন

জানা যায়, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নাম্বার ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার জন্য কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে। এই মামলায় শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তা ছাড়াও  সিবিআই-এর কাছে শাহরুখ খান ও আরিয়ানকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবি-এর প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়েছিলেন তাদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD