Logo

মিডিয়া সবসময় আমার জীবনকে চাটনি বানিয়েছে: স্বস্তিকা

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ২১:৩১
মিডিয়া সবসময় আমার জীবনকে চাটনি বানিয়েছে: স্বস্তিকা
ছবি: সংগৃহীত

আমার ব্যক্তিগত জীবন নিয়ে কী ঘটেছে তা নিয়ে কলকাতার মিডিয়া চাটনি বানিয়েছে।''

বিজ্ঞাপন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সব সময় স্পষ্টবাদী তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের গণমাধ্যমের ওপর ক্ষোভ ছাড়লেন ।

স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে স্বস্তিকা  বললেন, ''আমার ব্যক্তিগত জীবন নিয়ে কী ঘটেছে তা নিয়ে কলকাতার মিডিয়া চাটনি বানিয়েছে।''

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, অনেক দিন পর আপনি কলকাতার সংবাদমাধ্যমের কাছে ফিরলেন। কিসের এত অভিমান?  উত্তরে স্বস্তিকা, ''কোনও অভিমান নেই। আমি কাজের জন্য সব সময় কথা বলি মিডিয়ার সঙ্গে। ছবির প্রচারের সময়, মুক্তির সময় সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, আড্ডা হয়। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলে সাংবাদিকদের সঙ্গেও একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। এবার বিষয়টা একটু অন্য রকম। কারণ আমি শহরে নেই। এবং ছবির মুক্তি আসন্ন। সেজন্য আমাকে ফোনেই কথা সারতে হচ্ছে। আসলে কিছু কিছু কলকাতার সংবাদমাধ্যম এতকাল আমার ছবি নিয়ে কোনও চর্চাই করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এই সব নিয়েই লিখে গেছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।''

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ''এমনও হয়েছে এক বছরে আমার পাঁচটা ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটা ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক বর্ণও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। তাই আমার উৎসাহ হারিয়ে গেছে।''

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD