Logo

মান্যতার কপালে সিঁদুর পরিয়ে আলোচনায় অভিনেতা সঞ্জয় দত্ত

profile picture
বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৪
মান্যতার কপালে সিঁদুর পরিয়ে আলোচনায় অভিনেতা সঞ্জয় দত্ত
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে নিয়ে হাজির হয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গণেশের দর্শনের সময় স্ত্রীকে আগলে রাখার পাশাপাশি দেবতার পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেন তিনি। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালবাগচা রাজায় দর্শন করতে যান সঞ্জয় দত্ত ও মান্যতা। এ সময় সঞ্জয়ের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি। মান্যতাকে দেখা যায় গোলাপি রঙের সালোয়ার-কামিজে।

মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় থাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন সঞ্জয়। পুরো সময়জুড়েই তিনি মান্যতার পাশে ছিলেন এবং ভিড়ের মধ্যে তাকে নিরাপদে রাখার চেষ্টা করেন।

দর্শনের সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে বিশেষ একটি মুহূর্ত। গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেন সঞ্জয়। পরে সেই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

লালবাগচা রাজায় প্রতিবছর আসার ইচ্ছার কথাও জানিয়েছেন সঞ্জয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আবারও লালবাগচা রাজার দর্শন করতে পারা তার সৌভাগ্য। গণেশ তাকে ডেকেছেন বলেই এখানে আসতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রতিবছর যেন এই মণ্ডপে আসতে পারেন, সেই প্রার্থনাও করেন অভিনেতা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিন লালবাগচা রাজা মণ্ডপে সঞ্জয় দত্তের সঙ্গে দেখা হয় অভিনেতা চাঙ্কি পান্ডের। মেয়ে অনন্যা পান্ডেকে নিয়ে সেখানে এসেছিলেন চাঙ্কি। দুই পুরোনো সহকর্মী একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন।

অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সঞ্জয় দত্ত। ২০২৫ সালে ‘হাউসফুল ৫’, ‘বাগি ৪’ ও ‘ধুরন্ধর’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০২৬ সালে তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য রাজা সাব’, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘রাজা শিবাজি’, ‘আখরি সাওয়াল’ এবং কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’।

বিজ্ঞাপন

তার পরবর্তী সিনেমার তালিকায় রয়েছে ‘রেঞ্জার’। জগন শক্তি পরিচালিত সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে পিছিয়ে ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে। এতে অজয় দেবগনকে বন কর্মকর্তার চরিত্রে এবং সঞ্জয় দত্তকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তামান্না ভাটিয়া।

এ ছাড়া ‘খলনায়ক রিটার্নস’ সিনেমাতেও অভিনয় করবেন সঞ্জয় দত্ত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD