Logo

বিয়েতে অযথা খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান

profile picture
বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৮
বিয়েতে অযথা খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
ছবি: সংগৃহীত

৪০ বছর বয়সে পা দিলেও এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অতীতে একাধিক সম্পর্কে জড়ালেও সেসব সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি। তবে বিয়ে নিয়ে তার দৃষ্টিভঙ্গি যে বেশ আলাদা, সম্প্রতি তা জানিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিগত জীবনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শ্রুতি। সেখানে বিয়ের প্রসঙ্গ উঠলে তিনি জানান, তার কাছে বিয়ে শুধু কাগজে-কলমে তৈরি কোনো সম্পর্ক নয়; বরং এটি দুজন মানুষের পারস্পরিক ভালোবাসা ও আত্মিক বন্ধনের বিষয়।

শ্রুতির ভাষায়, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’

অতীতে বিয়ের কথা ভেবেছিলেন শ্রুতি। তবে সম্পর্ক ভেঙে যাওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। অবশ্য ওই অভিজ্ঞতা তার মধ্যে বিয়ে নিয়ে কোনো ভয় তৈরি করেনি বলেও জানান অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিয়ের আয়োজন নিয়েও নিজের মতামত স্পষ্ট করেছেন শ্রুতি। তার মতে, বিয়েতে বিপুল অর্থ ব্যয় করে জাঁকজমকপূর্ণ আয়োজন করার চেয়ে সাদামাটা অনুষ্ঠান করা ভালো। সেই অর্থ অসহায় মানুষের সহায়তায় বা দাতব্য কাজে ব্যয় করার পক্ষপাতী তিনি।

শ্রুতি বলেন, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে দিন।’

মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি বলেন, মাতৃত্ব তার ভালো লাগে। তবে পরিবার বা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী মা হতে চান তিনি।

বিজ্ঞাপন

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান। তার হাতে বর্তমানে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা রয়েছে। তামিল ছবি ‘ট্রেন’-এর শুটিং শেষ হয়েছে এবং এখন চলছে প্রি-প্রডাকশনের কাজ। অন্যদিকে ‘আকাশামলো ওকা তারা’ নামের তেলুগু সিনেমাটির শুটিং চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD