Logo

‘বোকা আমি নাকি বোকা এ মন’, তমার পোস্ট ঘিরে কৌতূহল

profile picture
বিনোদন প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৮
‘বোকা আমি নাকি বোকা এ মন’, তমার পোস্ট ঘিরে কৌতূহল
ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবন ঘিরে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে মাঝেমধ্যেই আলোচনায় আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা। এবার নিজের কয়েকটি ছবি প্রকাশ করে আবেগঘন একটি ক্যাপশন দিয়েছেন তিনি। তার সেই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নানা কৌতূহল।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন তমা মির্জা। ছবিগুলোতে কালো রঙের ফুলেল নকশার পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। খোলা চুল, কপালে ছোট টিপ এবং মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।

তবে ছবির পাশাপাশি নজর কেড়েছে তার ক্যাপশন। সেখানে তমা লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই আবেগঘন কথার পরই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। ভক্ত-অনুরাগীরাও মন্তব্যে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। কেউ ভালোবাসার সঙ্গে মানুষের সরলতার সম্পর্কের কথা বলেছেন, আবার কেউ মন্তব্য করেছেন—মানুষ নয়, মনই কখনো কখনো বোকা বা সরল হয়ে যায়।

বিজ্ঞাপন

তবে তমা মির্জা তার এই ক্যাপশনের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ফলে পোস্টটি ঘিরে তৈরি হওয়া কৌতূহলের উত্তরও এখনো অজানা।

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি করপোরেট জগতেও যুক্ত হয়েছেন তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। এর মধ্যেই তার নতুন আবেগঘন পোস্ট ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD