Logo

টিসিবি কার্ডে পাওয়া যাবে ওএমএসের চাল

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৩, ০৫:০৭
টিসিবি কার্ডে পাওয়া যাবে ওএমএসের চাল
ছবি: সংগৃহীত

গরিব লোকজন এক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য এবং আরেক লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করবে কেন

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি ৫ কেজি করে ওএমএসের চাল পাবেন। 

রবিবার (২৫ জুন) সচিবালয়ে চলমান বোরো সংগ্রহ ও মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন গরিব লোকজন এক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য এবং আরেক লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করবে কেন? একই লাইনে দাঁড়িয়ে চাল ও অন্যান্য পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করা যায় কিনা? 

টিসিবি গ্রাহকরা প্রতিকেজি ৩০ টাকা দরে মাসে একবার চাল পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD