Logo

ধূমপান করায় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৩, ০১:৩৮
ধূমপান করায় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় কিশোরের পরিবারের দাবি, তার ঘাড় এবং হাতে আঘাত ছিল

বিজ্ঞাপন

ধূমপান করার অপরাধে কিশোর ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তার শিক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ভারতের বিহারের চম্পারণ জেলায়। 

সোমবার (২৬ জুন) এ ঘটনার কথা প্রকাশ‍্যে এসেছে।

বিজ্ঞাপন

যদিও শিক্ষকদের দাবি, ধূমপান করে ধরা পড়ার কথা পরিবারের জানাজানি হওয়ার ভয় ওই ছাত্রই নিজে বিষ খেয়ে আত্মহত‍্যা করেছে। 

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম বজরঙ্গি কুমার। গত শনিবার (২৪ জুন) সকালে মায়ের মোবাইল সারাতে মধুবন এলাকার একটি দোকানে গিয়েছে ১৫ বছরের ওই কিশোর। সেখান থেকে বাড়ি ফেরার পথে সকাল ১১টায় বন্ধুদের সঙ্গে ধূমপান করছিল কিশোর। সেই সময় তার স্কুলের চেয়ারম্যান বিজয়কুমার যাদব এবং অন্য এক শিক্ষক কিশোরকে ধূমপান করতে দেখেন। ওই শিক্ষক কিশোরের আত্মীয় হন। 

বিজ্ঞাপন

এরপর কিশোরের বাবাকে ডাকেন চেয়ারম্যান। তারপর কিশোরকে টানতে টানতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। কিশোরের জামা খুলে বেল্ট দিয়ে শিক্ষকরা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। মারধরে সংজ্ঞাহীন হয়ে পড়ে কিশোর। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। কিশোরের পরিবারের দাবি, তার ঘাড় এবং হাতে আঘাত ছিল। 

বিজ্ঞাপন

কিশোরের যৌনাঙ্গে ও আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করা হয়েছে। যদিও কিশোরের পরিবারের অভিযোগ অস্বীকার করছেন স্কুল চেয়ারম্যান। 

তিনি দাবি করেছেন, কিশোরকে মারধর করা হয়নি। ধূমপানের কথা পরিবার জেনে যাওয়ার ভয়ে সে বিষ খেয়েছে। ওই স্কুলটি সিল করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD