Logo

সরকারী সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি আজ নিরাপত্তাহীন: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ০১:১৪
সরকারী সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি আজ নিরাপত্তাহীন: রিজভী
ছবি: সংগৃহীত

মানুষের জীবনহানি ঘটেছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দলীয় কাজে ব্যবহার ও নির্বিকার ভূমিকার জন্য সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে।

রবিবার (২ জুলাই) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ সদস্যদেরও জীবন যাচ্ছে। আইনশৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে, প্রতি পদে মানুষের জীবন বিপন্ন। এই ঈদের ছুটিতে প্রায় ৩৫ জন মানুষের জীবনহানি ঘটেছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঈদের প্রাক্কালে মানুষ ঘরমুখী হলেও নিজ জেলা বা গ্রামে তারা নিরাপদ ছিল না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এদের নানা সহযোগী সংগঠনের সমন্বয়ে জনপদের পর জনপদে রক্তাক্ত সন্ত্রাসের পরিকাঠামোতে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। মানুষ বাড়িতে ফিরেও স্বস্তিতে ছিল না। 

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সামাজিক অবক্ষয় এতটাই বৃদ্ধি পেয়েছে যে, ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠা দানবদের আক্রমণে কেউ রেহাই পাচ্ছে না। বিশেষ করে এই সমাজে নারীদের জীবনের যেন কোনো মূল্যই নেই। এমনই এক দুঃসময় চলছে যখন বোনকে উত্ত্যক্ত করার কারণে বিচার চাইতে গিয়ে তরুণ খুন হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘অবৈধ সরকারের মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের জড়িত থাকার কারণে সিন্ডিকেট প্রচণ্ড শক্তিশালী। যে কারণে ভারতে কাঁচামরিচের কেজি ২৫ টাকা অথচ কাঁচামরিচ আমদানির অনুমতি দিলেও সিন্ডিকেটের কারণে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি, কোথাও কোথাও ১১০০-১২০০ টাকা’ বলেন বিএনপির এই মুখপাত্র।

রিজভী বলেন, এহেন সিন্ডিকেশন শুধুমাত্র দুর্বৃত্তপরায়ণ অনাচারমূলক সরকার থাকলেই সম্ভব। এরা মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েল, তারিকুল আলম তেন জিং প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরেএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD