Logo

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল আদায় শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ২২:৩২
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল আদায় শুরু
ছবি: সংগৃহীত

৪ জুন পর্যন্ত কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় করা হয়

বিজ্ঞাপন

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল আদায় শুরু হয়েছে। ‍ আজ বুধবার (৫ জুলাই) থেকে তিন মাস পরীক্ষামূলক এ টোল আদায় কার্যক্রম চলবে। এতে ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সারিয়ে নিয়মিত কার্যক্রম চালু করা হবে বলে জানা গেছে।

আজ সকাল ১০টা ২৩ মিনিটে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল দিয়ে এ সেতু পার হন সেতু সচিব মো. মঞ্জুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের (ইটিসিএস) কার্যক্রম পরীক্ষা করা হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে টোল আদায়ে দুপাড়ে একটি করে স্মার্ট বুথ আছে। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই রোবটিক ক্যামেরা গাড়ি শনাক্ত করে। নির্ধারিত টোল আদায় করলে স্ক্রিনে দেখা যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উত্তর থানার কাছে বুথ চালু করা হচ্ছে; এখান থেকেই কার্ড গ্রহণ এবং রেজিস্ট্রেশন করা যাবে। ৪ জুন পর্যন্ত কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় করা হয়।

বিজ্ঞাপন

মাওয়া প্রান্তে ১ নম্বর বুথে আরএফআইডি, ২ নম্বর বুথে হাইব্রিড অর্থাৎ আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ তিন পদ্ধতি, আর ৩ থেকে ৭ নম্বর বুথে থাকবে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD