Logo

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ০৩:৩০
১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি
ছবি: সংগৃহীত

একদফা আন্দোলনের যৌথ ঘোষণা, রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে

বিজ্ঞাপন

সরকার পতনের একদফা আন্দোলন সামনে রেখে শরিক ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে একদফা আন্দোলনের যৌথ ঘোষণা, রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD