Logo

মাদারীপুরে বালুবোঝাই বাল্কহেড ডুবে প্রাণ গেল ৩ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ০৪:১৮
মাদারীপুরে বালুবোঝাই বাল্কহেড ডুবে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

দুপুরে নদীর পাড়ে বাল্কহেডটি হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায় এ সময় তিন শ্রমিক বাল্কহেডের মধ্যে আটকা পড়েন পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে

বিজ্ঞাপন

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুরে নদীর পাড়ে বাল্কহেডটি হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় তিন শ্রমিক বাল্কহেডের মধ্যে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD