Logo

স্কুলবাস-জিপের সংঘর্ষ, নিহত ৬

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ২৩:১০
স্কুলবাস-জিপের সংঘর্ষ, নিহত ৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে

বিজ্ঞাপন

স্কুলবাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলাবর (১০ জুলাই) ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ছয়জনই জিপ গাড়ির আরোহী ছিলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানায়, বাসটি উল্টো দিক থেকে আসছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল জানান, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।  তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকেদিকে ভারতের উত্তরাঞ্চলে কয়েকদিনের টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এ পর্যন্ত কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD