Logo

সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০২:৪৯
সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু
ছবি: সংগৃহীত

সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য ডেঙ্গু কর্নার চালু করেছে।

বিজ্ঞাপন

সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য  ডেঙ্গু কর্নার চালু করেছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।।

বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১০ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে ও গত ৯ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভাগুলোতে নেয়া পদক্ষেপগুলো হলো-

বিজ্ঞাপন

১. ক্রমবর্ধমান ডেঙ্গুরোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

২. সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।

৩. ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্ক্রল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৪. ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গুরোগীর সেবা নিশ্চিত করতে মহাখালীর ৮০০ শয্যাবিশিষ্ট ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।

৫. সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু হ্রাসে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞাপন

৬. স্বাস্থ্য অধিদফতর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

বিজ্ঞাপন

৭. জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে ১৬২৬৩ হটলাইন সেবা চালু রয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD