Logo

অবশেষে ১ উইকেটের অপেক্ষা ফুরাল আফ্রিদির

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৩, ২৩:৪১
অবশেষে ১ উইকেটের অপেক্ষা ফুরাল আফ্রিদির
ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ১০০ উইকেটের জন্য প্রায় ১ বছর অপেক্ষায় ছিলেন আফ্রদি।

বিজ্ঞাপন

অবশেষে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁতে এক বছরের অপেক্ষার ইতি টানলো পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি।

আজ রবিবার (১৬ জুলাই) থেকে গলে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ইনজুরির কারণে ১০০  উইকেটের জন্য প্রায় ১ বছর অপেক্ষায় ছিলেন আফ্রদি। প্রয়োজন ছিল মাত্র এক উইকেটের।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে  নি একশ' উইকেটর মালিক হয়ে যান।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের ২৬তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফ্রিদি। তিনি পাকিস্তানের হয়ে টেস্টে ১০০ উইকেট নেওয়া অষ্টম দ্রুততম বোলার। পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ, তার লেগেছিল ১৭ টেস্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 এক বছর আগে এই শ্রীলঙ্কায়ই  নতুন বলে ১০০ উইকেট শিকারের আশা করেছিলেন আফ্রিদি। কিন্তু তার আগেই তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে যান। সেই ইনজুরি কাটিয়ে তিনি গেল বছরের টি-২০ বিশ্বকাপে খেলেন। কিন্তু ফাইনালে আবারও চোট পাওয়ায় টেস্ট ক্রিকেটে ফেরা দীর্ঘায়িত হয়। সেই শ্রীলঙ্কায়ই তিনি মাইলফলক ছুঁলেন। আফ্রিদির প্রত্যাবর্তন ম্যাচে অবশ্য বাগড়া দিয়েছে বৃষ্টি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD