Logo

সাংবাদিককে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ০১:৩৯
সাংবাদিককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

এমিলিয়ানো জাপাতা এলাকায় বিকেল ৩টার পর তার ওপর এ হামলা হয়, বলেছে আরেক মেক্সিকান খবরের কাগজ রিফর্মা

বিজ্ঞাপন

মেক্সিকোর দক্ষিণপশ্চিমের রাজ্য গেরেরোর সমুদ্র-তীরবর্তী শহর আকাপুলকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। 

শনিবার (১৬ জুলাই) স্থানীয় সংবাদ মাধ্যম লো রিয়েল দে গেরেরোর পরিচালক নেলসন মাতুস একটি দোকানের পার্কিং লটে গাড়িতে থাকা অবস্থাতেই গুলিবিদ্ধ হন। 

বিজ্ঞাপন

মেক্সিকান খবরের কাগজ এল ইউনিভার্সেলের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

আকাপুলকোর উত্তরে এমিলিয়ানো জাপাতা এলাকায় বিকেল ৩টার পর তার ওপর এ হামলা হয়, বলেছে আরেক মেক্সিকান খবরের কাগজ রিফর্মা।

বিজ্ঞাপন

মাতুসের মৃত্যুর সপ্তাহখানেক আগে নায়ারিট রাজ্য থেকে নিখোঁজ আরেক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। লুইস মার্টিন সানচেজ নামের ওই সাংবাদিক কাজ করতেন মেক্সিকোর সংবাদমাধ্যম লা জর্নাদায়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD