Logo

আজও সিলেটে বৃষ্টির হানা, থমকে আছে খেলা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ০৪:৫৭
আজও  সিলেটে বৃষ্টির হানা, থমকে আছে খেলা
ছবি: সংগৃহীত

৭.২ ওভারে আফগানরা ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম টি-২০ বারকয়েক বৃষ্টির বাধায় পড়েছিল। যদিও পরে ম্যাচটি ভালোভাবে সম্পন্ন হয়েছিল। এবার সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও হানা দিয়েছে বৃষ্টি।

৭.২ ওভারে আফগানরা ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়েছে। মোহাম্মদ নবি আর ইব্রাহিম জাদরান দুজনই সমান ১১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। রবিবার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের তোপের মুখে পড়ে আফগানিস্তানরা। ১৬ রান তুলতে তারা হারিয়ে বসে ২ উইকেট। দুটি উইকেটই তুলে নেন তাসকিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিনের প্রথম আঘাত। বাউন্সি ডেলিভারিতে রহমানুল্লাহ গুরবাজ (৮) পুল করেছিলেন। কিন্তু বল সোজা উঠে যায় আকাশে। নিজেই ক্যাচ নেন তাসকিন। এতে টি-টোয়েন্টিতে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার গতিতারকা।

এক ওভার পর এসে তাসকিন তুলে নেন হজরতউল্লাহ জাজাইকে। এবার তার গতি বুঝতে না পেরে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন আফগান ওপেনার (৪)।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD